• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা

সাঁথিয়া সংঘর্ষে বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

পাবনা প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

পাবনার সাঁথিয়ায় জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় মসজিদে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার মোমেন দাবি করেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দায়িত্বের বাইরে গিয়ে স্থানীয় রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন। এ ধরনের কর্মকাণ্ডের দায় তাকেই নিতে হবে, প্রয়োজন হলে এর দায়ভার প্রধানমন্ত্রীকেও নিতে হবে। তার ভাষ্য, "আজকে বড় ধরনের ষড়যন্ত্র ছিল, জনগণ তা প্রতিহত করেছে।"

তিনি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানকে "ফ্যাসিবাদের দোসর" আখ্যা দিয়ে তার প্রত্যাহারের দাবি জানান। ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলেও তাদের বাধা দেওয়া হচ্ছে এবং থানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

সংসদ সদস্যের অভিযোগ, জুমার নামাজকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে লোকজন জড়ো করেছিল এবং পুলিশ তাদের হামলার সুযোগ করে দেয়। এ সময় তার সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়। তিনি দাবি করেন, তাকে সুষ্ঠুভাবে জুমার নামাজ পরিচালনা করতে দেওয়া হয়নি।

বিএনপির সমালোচনা করে ব্যারিস্টার মোমেন বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দলটি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ বিদায় নিলেও তার ভূত এখনো রয়ে গেছে।"

নিজেকে মসজিদে ইমামতি করতে বাধা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, জনগণ তাকে ভালোবেসে ইমামতি করতে বলেছে এবং এজন্য কোনো রাজনৈতিক দলের অনুমতির প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বলেন, বিকেলে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত নাটক সাজানো হচ্ছে এবং ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তাদের দলের কেউ নন।

সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক, পৌর আমির হাফেজ আব্দুল গফুর, জেলা যুব বিভাগের সেক্রেটারি তাইজুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোটের ভাড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

প্রসঙ্গত, শুক্রবার জুমার খুতবার আগে সাঁথিয়ার আফতাবনগর বাজার জামে মসজিদে জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন নামাজ পরিচালনা করতে গেলে উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকদের একাংশ আপত্তি জানান। পরে মসজিদের ভেতরে জামায়াত-শিবির ও এনসিপির কর্মীদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সাঁথিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, পুলিশ বা বিএনপির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জে আই

  • পাবনা
  • জামায়াতে ইসলামী
এ সম্পর্কিত আরও খবর
গাজী নজরুল ইস্যুতে বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি খালেক
গাজী নজরুল ইস্যুতে বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি খালেক
ফেসবুক পোস্টে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা
ফেসবুক পোস্টে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চি‌ঠি
গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চি‌ঠি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।